Prachin Mayapur, Nabadwip, Nadia, 741302, WB, India
Drone view of the grand 60-ft Sri Gouranga Mahaprabhu Statue at Narahari Dham
Sri Sri Gour Nitai Deities inside Narahari Dham Altar
60-ft Sri Gouranga Mahaprabhu Statue
Ashram Spiritual Festivals
Sri Gour Narahari Milan Sthol

Welcome to Narahari Dham

Contribute Seva Book Stay
Founder's Message

Message from Founder Acharya

Founder Acharya Sri Gurudev 108 Srimat Swarup Damodar Das Babaji Maharaj

Sri Gurudev 108 Srimat Swarup Damodar Das Babaji Maharaj

নরহরিচিত চৌরায়–গৌরায় নমঃ

“নরহরি ধাম” আশ্রম কোন প্রতিষ্ঠিত আশ্রম নয়! স্বকৃপায় প্রকটিত আশ্রম বা প্রতিষ্ঠান। নদীয়া বিহারী শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু যখন প্রকট লীলায় সপরিকর মিলে এই নবদ্বীপ ধামে অবস্থান করছিলেন, তখন শ্রীপাট শ্রীখন্ড নিবাসী শ্রীমুকুন্দ ঠাকুরের কনিষ্ঠ ভ্রাতা ঠাকুর নরহরি এই স্থানেই অবস্থান করতেন এবং এখানেই তিনি স্বপ্নে দৃষ্ট নিজ বল্লভ নাগরবর শ্রীগৌরাঙ্গ দেবকে প্রথম দর্শন প্রাপ্ত হয়েছিলেন। আর এইখানেই তাঁর সঙ্গে মহাপ্রভুর প্রথম মিলন ঘটেছিল। শ্রীমন্মহাপ্রভুর অন্তর্ধানের পর শ্রীনরহরি–গৌরাঙ্গের এই মিলন–পীঠটিও মহাকালের গর্ভে অন্তর্লীন হয়েছিলেন। শ্রীনরহরি–চৈতন্যের ইচ্ছাক্রমেই পুনরায় এই “মহা–পীঠস্থান” আত্ম প্রকটিত হয়েছেন। বর্ত্তমানে ঠাকুর নরহরির পরিবারে আশ্রিত ভক্ত সেবকগণের দ্বারা সেবা পরিচালিত হচ্ছে। এই মহাপীঠ স্থানটি অতিদুর্ল্লভ “গৌর–প্রেমভক্তি” সম্পদে সমৃদ্ধ। এই “নরহরিধাম” আশ্রমে বসে কিছুক্ষণ হরিনাম জপ বা কীর্ত্তন করলে,অথবা পবিত্রভাবে একরাত্রি বাস করলে স্থান মাহাত্ম্যের মহিমায় অবশ্যই শ্রীশ্রীগৌরাঙ্গ দেবের চরণে একাগ্র–ভজন–নিষ্ঠা বৃদ্ধি পাবেই পাবে।

এই আশ্রমে শ্রীশ্রীনিতাইগৌর বিগ্রহ প্রতিষ্ঠিত নন! অযাচিত কৃপায় স্বয়ং আগত! শ্রীশ্রীরাধাগোপীনাথজী অবশ্য ভক্তগণের ঐকান্তিক অনুরাগে প্রতিষ্ঠিত। ঠাকুর নরহরি, শ্রীচৈতন্য মহাপ্রভুর অতি অন্তঃরঙ্গ পরিকর। শুধু তাই নয়! শ্রীগৌর ভজন ও আনুষ্ঠানিকভাবে শ্রীগৌর অর্চনের সর্ব্ব প্রথম প্রবর্ত্তক! তিনিই শ্রীগৌরমন্ত্র–দ্রষ্টা ঋষিও বটেন! শ্রীশ্রীরাধাকৃষ্ণের ভজনে রাগভক্তির প্রবর্ত্তক প্রচারক হলেন শ্রীচৈতন্যদেব। আর সপরিকর শ্রীগৌরাঙ্গ ভজনে রাগভক্তির একমাত্র প্রবর্তক ও প্রচারক হলেন ঠাকুর নরহরি. শ্রীমন্মহাপ্রভু প্রকট থাকা কালেই তিনি দায়িত্ব নিয়েছিলেন গৌরভজন,গৌরনাম কীর্ত্তন ও গৌর অর্চন, নিজে আচরণের সঙ্গে সঙ্গে প্রচার শুরু করেছিলেন। কালের প্রভাবে সেই অত্যাবশ্যক রাগমার্গে গৌরভজন ধারা আচ্ছন্ন হয়ে পড়েছিল। দীর্ঘকাল পরে নবদ্বীপ ধামে এই “নরহরি ধাম”এর আত্ম প্রকটের মধ্য দিয়ে ‘ঠাকুর নরহরি’ নিত্যলীলায় অবস্থিত থেকেও তাঁর অপ্রতিহত কৃপাশক্তির দ্বারা সারা বিশ্বে আজ নূতনভাবে গৌরভজনের আদর্শ প্রচারে ব্রতী হয়েছেন। “নরহরিধাম” ও এই ‘প্রচার–প্রচেষ্টা’ কোন ব্যক্তি বিশেষের মানুষী–প্রচেষ্টা নয়। বা ব্যক্তি বিশেষের কৃতিত্ব নয়। এই প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য শ্রীশ্রীগৌরগোবিন্দের ভজন অনুশীলন ও জনসমাজে পরিকল্পিত ভাবে তার প্রচারণ,তার সঙ্গে ভক্তিগ্রন্থ প্রচার,লীলা সংকীর্ত্তন ও ভাগবতীয় প্রবচন প্রচার। এই আশ্রমে নিত্য ক্রমানুসারে কীর্ত্তন, পাঠ, অর্চন, ভোগারধনা, পরিক্রমাদি অনুষ্ঠিত হয়। এখানে ভজন–সাধনের উদ্দশ্যে স্থায়ীভাবে ও অস্থায়ীভাবে বাস করার ব্যবস্থা আছে।

Spiritual Seva Contributions

Sponsor Ashram Sevas

Nitya Seva daily deity worship at Narahari Dham Nabadwip

Nitya Seva

Contribute to the daily worship, rajbhog offering, dress alankara, and flower decorations of Sri Sri Radha Krishna and Mahaprabhu.

Sponsor Seva
Vaishnav Seva prasadam distribution to pilgrims and sadhus

Vaishnav Seva

Donate towards free and tasty lunch prasadam served daily to hundreds of visiting pilgrims, sadhus, and devotees.

Sponsor Seva
Feeding and serving indigenous cows at Ashram Goshala

Goumata Seva

Feed, care, and serve the temple's pure breed cows (Gou Mata) at our ashram, ensuring their health, nutrition, and shelter.

Sponsor Seva
Balak Seva spiritual education and food support for children

Balak Seva

Sponsor prasadam distribution, study materials, and spiritual education support for poor gurukul kids and local children.

Sponsor Seva
Development Projects

Ashram Expansion Projects

Shiv ji Temple stone carvings and dome construction under progress

Shiv ji Temple Construction

We are constructing a beautiful traditional Shivji Temple inside the ashram complex for pilgrims. Help us complete the stone carvings and central shikhara dome.

Support Project
Spacious concrete Goshala under construction at Narahari Dham

Building a New Goshala

We are building a spacious new concrete Goshala with open pasture space for our ashram cows, replacing the overcrowded temporary shed.

Support Goshala
Pilgrim Services

Comfortable Accommodation & Pure Prasadam

Visiting Nabadwip Dham? Narahari Dham provides peaceful stays suited for solo pilgrims, families, and groups. We offer simple, clean, and spiritually vibrant rooms with all basic amenities.

Additionally, we facilitate large-scale Mahaprasadam catering and home delivery in Nabadwip on prior bookings (minimum 25 plates).

Book Room Order Prasadam
Important Notices

Latest Announcements & Events

Click on the active notice board images to view full details and registration information.

Nabadwip Parikrama 2026

Important notice board showing dates and route details for Sri Nabadwip Dham Parikrama 2026 — Narahari Dham, Prachin Mayapur, Nabadwip

Click to view the full schedule, routes, and registration details for the upcoming parikrama.

Sevadar Needed

Sevadar Needed announcement notice at Narahari Dham

Click to view details regarding daily Seva, cooking, office management, and Goshala service needs.